News update
  • WB ready to support Bangladesh amid external economic shocks: Khosru     |     
  • PM, World Bank President Discuss Bangladesh’s Development     |     
  • Bus Fares Rise by 17 Paisa Per Kilometre     |     
  • PM arrives in New York to attend 81st UNGA session     |     

কলাপাড়ায় বসত বাড়িতে ডাকাতি, নগদ টাকা স্বর্ণালংকার লুট

অপরাধ 2025-08-04, 12:48am

police-investigating-a-dacoity-in-kalapara-445aa1fb9cc30ee66e6c622a39a2e3341754246897.jpg

Police investigating a dacoity in Kalapara.



কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় একটি বসত বাড়িতে  ডাকাতির অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম রজপাড়া গ্রামের বিশকানি এলাকার আবদুস সোবাহানের বাড়িতে ঘটনা ঘটে। 

আবদুস সোবাহান তার স্ত্রী খুকি বেগম বলেন, সংঘবদ্ধ ডাকাতদল রাত দুইটার দিকে ওই ঘরের প্লাষ্টিকের দরজা  ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তাদের  হাত, পা মুখ বেঁধে প্রায় লক্ষাধিক টাকা এক ভরি স্বর্নালংকার নিয়ে যায়। 

এর আগে গত ১৩ জুলাই একই ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতদল ওই বাড়ির সবাইকে হাত পা বেঁধে জিস্মি করে আমেরিকা প্রবাসী স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষন শেষে ১৩ ভরি স্বর্নালংকার ৫০ হাজার টাকা লুটে নেয়। 

এদিকে উপজেলায় ঘন ঘন ডাকাতির কারনে উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয়রা।

কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম বলেন, রাতভর পুলিশ ফোরলেন এলাকায় টহলে ছিলো। এটি ডাকাতি না অন্য কোন ঘটনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। - গোফরান পলাশ