News update
  • Speaker sees no possibility of Hasina's return even in 10-yrs     |     
  • Bangladesh Ambassador to Japan returns home ahead of PM’s visit     |     
  • Sajek Road Blockade: 2,933 Tourists Evacuated Amid Gunfire     |     
  • Climate Crisis May Displace 7.5% of Bangladeshis by 2050     |     
  • NEIR Rollout Targets Tk 2,000cr Revenue Loss From Illegal Phones     |     

এবার খুলনায় প্রকাশ্যে নারীকে গুলি করে হত্যা

গ্রীণওয়াচ ডেস্ক অপরাধ 2026-10-23, 8:07am

img_20261023_080655-5f51c47936fb2f5db8a4285c81d7133a1792721232.jpg




খুলনা মহানগরীর লবণচরা থানার জিন্নাহপাড়া এলাকায় খুশি (২৫) নামে এক নারীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বউবাজারের সাত নম্বর গলিতে এ ঘটনা ঘটে।

নিহত খুশি ওই এলাকার বাসিন্দা সুমন সরদারের স্ত্রী।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় বাসা থেকে বের হলে আগে থেকে সেখানে অবস্থান করা ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত খুশিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার মাথায় গুলি লাগে। পরে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকসংক্রান্ত বিরোধের জেরে জিন্নাপাড়ার সড়কে দুর্বৃত্তরা খুশিকে গুলি ও কুপিয়ে জখম করে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ওসি আরও জানান, নিহতের স্বামী সুমন সরদার ‘ব্লেড বাবু’ নামে পরিচিত। তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলে জানান তিনি।

ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি।