News update
  • Dhaka Ranks 9th Among World's Most Polluted Cities on Monday      |     
  • Top Criminal Sweden Aslam Arrested at Dhaka Airport     |     
  • Guterres Urges Climate Justice After COP31 Talks Collapse     |     
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     
  • Bangladesh Urges India to Begin Ganges Treaty Talks     |     

উপসাগরে গ্রীসের দুই ট্যাঙ্কার জাহাজ আটক ইরানের বিপ্লবী গার্ডের

গ্রীণওয়াচ ডেস্ক error 2022-05-28, 2:41pm




ইরানের বিপ্লবী গার্ড শুক্রবার উপসাগরে গ্রীসের তেলবাহী দুইটি ট্যাঙ্কার জাহাজ আটক করেছে। রাশিয়ার একটি ট্যাঙ্কার থেকে জব্দ করা ইরানের তেল ওয়াশিংটনে পাঠানোর কথা এথেন্স   নিশ্চিত করার কয়েকদিন পর এ দুই জাহাজা আটক করা হলো। খবর এএফপি’র।

বিপ্লবী গার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, ‘আইআরজিসি নৌবাহিনী শুক্রবার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পারস্য উপসাগরে গ্রীসের দুইটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজ আটক করেছে।’

গ্রীস ‘জলদস্যুতার’ এই ঘটনায় তাৎক্ষণিকভাবে ইরানকে দায়ী করে। তথ্য সূত্র বাসস।