News update
  • Bangladesh on Track for Trillion-Dollar Economy: Minister     |     
  • PM Vows Support for July Martyrs, Injured Families     |     
  • Airport Gold Smuggling Rings Persist Despite Crackdown     |     
  • Bangladesh, Iran Speakers Discuss Bilateral Ties     |     
  • 40 Killed as Bus Plunges Into Ravine in Pakistan     |     

স্বর্ণের নতুন দাম নির্ধারণ

গ্রীণওয়াচ ডেস্ক error 2022-08-18, 8:57am




টানা চার দফা বাড়ার পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কামানো হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে।

বুধবার (১৭ আগস্ট) বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ৮২ হাজার ৫৬ টাকা, যা এতদিন ছিল ৮৪ হাজার ৩৩১ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেট ৭৮ হাজার ৩২৩ টাকা। ১৮ ক্যারেটের ৬৭ হাজার ১২৬ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৫৫ হাজার ২৮৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে রুপার দাম আগের মতো অপরিবর্তিত রাখা হয়েছে। বৃহস্প‌তিবার (১৮ আগস্ট) থেকে সারাদেশে নতুন দাম অনুযায়ী সোনা কেনাবেচা করা হবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।