News update
  • US Supreme Court Voids Donald Trump Global Tariffs     |     
  • India looks forward to engaging with new govt in Bangladesh     |     
  • No more running after doctors, services to reach doorsteps     |     
  • ‘Revolutionary’ shift in economy, stock market soon: Amir Khashru     |     
  • Stocks end week sharply lower as DSE, CSE indices tumble     |     

সুপার এইটে কঠিন প্রতিপক্ষ পেল পাকিস্তান

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-02-19, 10:31am

54rt4534532-19dd0d8ef76b0306bc038ba2f009317e1771475473.jpg




চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের কয়েকটি ম্যাচ বাকি থাকলেও ইতোমধ্যে সুপার এইচ নিশ্চিত করেছে আট দল। যেখানে কঠিন গ্রুপে পড়েছে পাকিস্তান। সেমিফাইনালে উঠতে কঠিন পরীক্ষা দিতে হবে ম্যান ইন গ্রিনদের।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) কলম্বোতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৯ রান করে পাকিস্তান। জবাবে ১৭ ওভার ৩ বলে ৯৭ রান করে অলআউট হয় নামিবিয়া। পাকিস্তানের এই জয়ে চূড়ান্ত হয়েছে সুপার এইটের আট দলের নাম।

এবারের বিশ্বকাপের ফরম্যাট অনুযায়ী প্রি সিডিং করে রাখা হয়েছিল আট দলের অবস্থান। এর মধ্যে শুধু অস্ট্রেলিয়া কোয়ালিফাই করতে পারেনি। তাদের জায়গায় ‘বি’ গ্রুপ থেকে সেরা আটে উঠেছে জিম্বাবুয়ে। সুপার এইটের প্রি সিডিংয়েও অস্ট্রেলিয়ার জায়গা নেবে তারা।

সুপার এইটের প্রথম গ্রুপে থাকছে ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ। আর দ্বিতীয় গ্রুপে থাকছে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড ও পাকিস্তান।

আগামী ২১ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত হবে সুপার এইটের ১২টি ম্যাচ। পরে ৪ ও ৫ মার্চ মাঠে গড়াবে দুই সেমি-ফাইনাল। আর ৮ মার্চ শিরোপা নির্ধারণী ম্যাচে লড়বে সেমি-ফাইনাল জয়ী দুই দল।

সুপার এইটের সূচি

২১ ফেব্রুয়ারি ২০২৬

সন্ধ্যা সাড়ে ৭টা - নিউজিল্যান্ড বনাম পাকিস্তান 

২২ ফেব্রুয়ারি ২০২৬

বিকেল সাড়ে ৩টা - শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড

সন্ধ্যা সাড়ে ৭টা - ভারত বনাম দক্ষিণ আফ্রিকা

২৩ ফেব্রুয়ারি ২০২৬

সন্ধ্যা সাড়ে ৭টা - জিম্বাবুয়ে বনাম ওয়েস্ট ইন্ডিজ

২৪ ফেব্রুয়ারি ২০২৬

সন্ধ্যা সাড়ে ৭টা - ইংল্যান্ড বনাম পাকিস্তান

২৫ ফেব্রুয়ারি ২০২৬

সন্ধ্যা সাড়ে ৭টা - শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড

২৬ ফেব্রুয়ারি ২০২৬

বিকেল সাড়ে ৩টা - ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা

সন্ধ্যা সাড়ে ৭টা - ভারত বনাম জিম্বাবুয়ে

২৭ ফেব্রুয়ারি ২০২৬

সন্ধ্যা সাড়ে ৭টা - ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড

২৮ ফেব্রুয়ারি ২০২৬

সন্ধ্যা সাড়ে ৭টা - শ্রীলঙ্কা বনাম পাকিস্তান

১ মার্চ ২০২৬

বিকেল সাড়ে ৩টা - জিম্বাবুয়ে বনাম দক্ষিণ আফ্রিকা

সন্ধ্যা সাড়ে ৭টা - ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ